শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে থাই মিস্ত্রীর মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৩০৫ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১১:০৭ অপরাহ্ণ

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুহিন হোসেন (৩০) নামে এক থাই মিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি চারতলা ভবনের চতুর্থ তলায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তুহিন হোসেন মনিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর গ্রামের আজিজ সরদারের ছেলে। এ ঘটনায় একই উপজেলার মাছনা খানপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আবু সাঈদ (৩৩) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে তারা দুজন নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় থাই গ্লাস লাগানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত ভবনের পাশে থাকা ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে তুহিন স্পৃষ্ট হন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান এবং পাশে থাকা আবু সাঈদ দগ্ধ হয়ে আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহত আবু সাঈদকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, বিদ্যুৎ লাইনের কাছাকাছি এভাবে কাজ করা ঝুঁকিপূর্ণ হলেও অনেক সময় শ্রমিকরা জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে কাজ করতে বাধ্য হন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর