শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

খুলনায় বিজয় দিবসের আলোচনা সভা: ইমাম-আলেম সমাজের ভূমিকা

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৪৬৭ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৪:২২ অপরাহ্ণ

কাওছার হোসেন: মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ-এর খুলনা মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) খুলনার বাগমারা এলাকাস্থ এম ইউ মিলনায়তনে আয়োজিত এ সভায় মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা রক্ষায় ইমাম ও আলেম সমাজের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়া। তিনি বলেন, মুক্তিযুদ্ধে ইমাম ও আলেম সমাজ জাতিকে দিকনির্দেশনা দিয়েছেন এবং দেশপ্রেম ও নৈতিক চেতনা জাগ্রত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মহাসচিব মুফতী আ ফ ম আকরাম হুসাইন বলেন, স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে ইমাম ও খতীবদের দায়িত্বশীল ভূমিকা আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মারকাযুল উলূম খুলনার সিনিয়র মুহাদ্দিস ও জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি মুফতী জাকির হুসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর শাখার সেক্রেটারি মুফতী রকিব উদ্দিন।

সভায় জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ, বিভিন্ন থানার প্রতিনিধি, ইমাম, খতীব ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধর্মীয় নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর