শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কুষ্টিয়া সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযান, এলএসডি জব্দ

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ২৯০ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৯:০১ অপরাহ্ণ

কাওছার হোসেন: কুষ্টিয়া সীমান্ত এলাকায় পৃথক মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারত থেকে পাচার করা এলএসডি (Lysergic Acid Diethylamide) মাদকদ্রব্যের ৫টি বোতল জব্দ করা হয়। জব্দকৃত এলএসডির পরিমাণ প্রায় ৫০ মিলিলিটার, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৬২ লাখ টাকা।

সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাচালানকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালানবিরোধী অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।

এ ঘটনায় জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে বিজিবি।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর