যশোর জেলার কেশবপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহীন মুক্ত ঘোষণা করার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী বুধবার (২২ মার্চ) সকাল ৯ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় চতুর্থ পর্যায়ে কেশবপুর উপজেলার অবশিষ্ট ৪৫ টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করবেন এবং কেশবপুর উপজেলা হবে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা।
এদিকে কেশবপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা সংক্রান্ত এক প্রেস ব্রিফিং ২০ মার্চ সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিং করেন উপজেলা নিবার্হী অফিসার এম এম আরাফাত হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান। বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, এনপিএস এর সভাপতি শামীম আখতার মুকুল প্রমূহ।
উল্লেখ্য, এ নিয়ে কেশবপুর উপজেলায় ২২৯ টি পরিবার ঘর ও জমি পাবেন।