শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

যশোর-৬ (কেশবপুর) আসনে ৫ প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ, ২ জনের বাতিল

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৪২০ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ

কাওছার হোসেন: যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে দাখিল করা পাঁচটি মনোনয়নপত্রের মধ্যে তিনটি বৈধ ও দুটি বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত আলহাজ্ব আবুল হোসেন আজাদ, জামায়াতে ইসলামী মনোনীত অধ্যাপক মোক্তার আলী এবং এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান।

অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী জি এম হাসান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহিদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে দলীয় অঙ্গীকারনামায় সাক্ষীর স্বাক্ষর না থাকায় জাতীয় পার্টির প্রার্থী জি এম হাসানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া ঋণখেলাপি হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহিদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে যশোর-৬ (কেশবপুর) আসনে বৈধ প্রার্থীদের নিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা চলবে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর