বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

যশোরে চালডাল বেতন জটিলতার অবসান

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৩৪২ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ

কাওছার হোসেন: যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল-এর কর্মীদের বেতন সংক্রান্ত চলমান জটিলতার অবসান হয়েছে। একাধিক দফা আলোচনা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিষয়টির স্থায়ী সমাধান হওয়ায় কর্মপরিবেশে স্বস্তি ফিরে এসেছে।

কর্মীদের বকেয়া বেতন ও সংশ্লিষ্ট দাবিদাওয়া নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তা নিরসনে কর্তৃপক্ষ ও কর্মী প্রতিনিধিদের মধ্যে ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় উভয় পক্ষ অফিসিয়াল শর্তাবলী মেনে সমাধানে পৌঁছান। সমঝোতা অনুযায়ী নির্ধারিত শর্তগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে।

সমঝোতার ফলে চলমান সকল আন্দোলন ও কর্মবিরতি কর্মসূচি তাৎক্ষণিকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামীকাল ৪ মার্চ থেকে সকল কর্মী যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করবেন। এর ফলে অফিসের সার্বিক কার্যক্রম পুনরায় স্বাভাবিক গতিতে পরিচালিত হবে।

চালডাল যশোরের ডেপুটি ডিরেক্টর আজিজুর রহমান জিকো তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা এবং কর্মীদের ধৈর্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই সমঝোতার মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম আরও স্থিতিশীল হবে এবং ভবিষ্যতে এ ধরনের জটিলতা এড়াতে সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর