শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৩১০ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ

কাওছার হোসেন: যশোরের কেশবপুর উপজেলায় ভেজাল দুধ তৈরির একটি অবৈধ কারখানায় যৌথ অভিযান চালিয়ে ৬ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মার্চ ২০২৬) উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে র‍্যাব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে একটি সংঘবদ্ধ চক্রকে গরুর দুধের সঙ্গে জেলি, সয়াবিন তেল, সোডা এবং বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে ভেজাল দুধ তৈরি করতে দেখা যায়। এ সময় চক্রটির ৬ সদস্যকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে অর্থদণ্ড দেন। নির্ধারিত অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থ হলে তাদের আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া অপর একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ ভেজাল কেমিক্যাল জনসম্মুখে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় ভেজালবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর