শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

সাতক্ষীরায় ফিলিং স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায় ও তদারকি জোরদার

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৩৪৫ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ

কাওছার হোসেন: সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় জ্বালানি তেলের মজুদ ও বিক্রয় পরিস্থিতি পর্যবেক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহেদ হোসেনের নেতৃত্বে চারটি ফিলিং স্টেশন ও কয়েকটি খুচরা বিক্রয়কেন্দ্র পরিদর্শন করা হয়।

অভিযান চলাকালে ঝাউডাংগা ও মেসার্স হোসেন ফিলিং স্টেশনে ট্রাক ও মোটরসাইকেলের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। সেখানে গ্রাহকদের চাহিদা অনুযায়ী ৩০০ থেকে ৫০০ টাকার পেট্রোল সরবরাহ করা হচ্ছিল। হোসেন ফিলিং স্টেশনে দুপুরের পর তেল সরবরাহ শুরু হয় বলে জানা গেছে। তবে অধিকাংশ পাম্প মালিক অকটেন সরবরাহে ঘাটতির বিষয়টি তুলে ধরেন।

তদারকির অংশ হিসেবে রিজার্ভ ট্যাংক, সরবরাহ চালান, বিক্রয় ও মজুদ রেজিস্টার যাচাই করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র, বিশেষ করে মজুদ ও সরবরাহ ভাউচার প্রদর্শনে ব্যর্থ হওয়ায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী দুইটি পৃথক মামলায় মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়, যাতে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি না করা হয় এবং নিয়ম মেনে জ্বালানি তেল বিক্রি করা হয়।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে তালা উপজেলাসহ জেলার অন্যান্য এলাকাতেও নিয়মিত তদারকি জোরদার করা প্রয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সকল ফিলিং স্টেশন ও খুচরা বিক্রয়কেন্দ্রে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর