শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুরে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু কেশবপুরে সাংবাদিককে গালিগালাজ ও হুমকির অভিযোগ: থানায় ডায়েরি মালদ্বীপ প্রবাসী ব্যবসায়ী হাদিউল ইসলামের আন্তর্জাতিক সম্মাননা অর্জন কেশবপুরে সমাধানের উদ্যোগে শাখা ব্যবস্থাপকদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন মালদ্বীপে প্রবাসী কর্মীদের জন্য নতুন নির্দেশনা ও সতর্কতা জারি ১৯ এপ্রিল থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর কেশবপুরে আড়ৎ ব্যবসায়ীদের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন

কেশবপুরে আড়ৎ ব্যবসায়ীদের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ১৫৬ বার পঠিত
প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ

কাওছার হোসেন, দৈনিক জনশ্রুতিঃ যশোরের কেশবপুর উপজেলায় আড়ৎ ব্যবসায়ীদের অংশগ্রহণে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা শিক্ষক সমিতির মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে স্থানীয় ব্যবসায়ীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সম্মেলনে আহ্বায়ক কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মশিয়ার রহমান এবং যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন সঞ্চালনা করেন। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা কামরুজ্জামান, কেরামত গাজী, আব্দুল হালিম, আমিন উদ্দিন, বিষ্ণুপদ দাস ও পরিমল দাসসহ আরও অনেকে বক্তব্য রাখেন। বক্তারা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, সংগঠনের ঐক্য বজায় রাখা এবং বাজার ব্যবস্থাপনা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের শেষ পর্বে সর্বসম্মতিক্রমে ২৭ সদস্যবিশিষ্ট কেশবপুর উপজেলা আড়ৎ ব্যবসায়ী সমিতির একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে মশিয়ার রহমানকে সভাপতি এবং শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া কামরুল বিশ্বাসকে কোষাধ্যক্ষ ও কেরামত গাজীকে সহ-কোষাধ্যক্ষ করা হয়েছে।

উল্লেখ্য, ১৩৭ জন ব্যবসায়ীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ সম্মেলনে আগামী ৫ বছরের জন্য নতুন এই কমিটি দায়িত্ব পালন করবে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর