কেশবপুরে প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, বণ্যার্ঢ কুচকাওয়াজ, ম্যাডিকেল ক্যাম্প, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ড’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, বাংলাদেশ নাগরিক সমাজের সভাপতি এ্যাডঃ আবু বক্কর সিদ্দিকী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা তোহিদুল ইসলাম, এ্যাড মিলন মিত্র প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান মফিজ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফারিয়া এর সাবেক সভাপতি মোঃ কবির হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, দৈনিক জনশ্রুতি এর প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ কাওছার হোসেন প্রমুখ।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।