মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ২৫৭ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ

কাওছার হোসেন, দৈনিক জনশ্রুতিঃ মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) কর্তৃক আয়োজিত চাকরি মেলা ২০২৬-এ চাকরিপ্রার্থী তরুণ-তরুণীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) যশোর পিটিআই প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় সকাল থেকেই বিভিন্ন বয়সী চাকরিপ্রার্থীদের ভিড় দেখা যায়।

মেলায় ক্ষুদ্রঋণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিয়োগসংক্রান্ত তথ্য ও ক্যারিয়ার সুযোগ তুলে ধরছে। চাকরিপ্রার্থীরা নিজ নিজ পছন্দের প্রতিষ্ঠানের স্টলে গিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম, পদ, যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া ও ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।

মেলায় সমাধানের স্টলেও ছিল চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়। প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ও চাকরির সুযোগ সম্পর্কে জানতে আগ্রহী প্রার্থীরা স্টলে ভিড় করেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে নিয়োগের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি অনেক প্রার্থী তাদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের বিদ্যমান শূন্যপদ ও নিজস্ব নিয়োগনীতির আলোকে প্রার্থী বাছাই করবে। তবে মেলায় সিভি বা বায়োডাটা জমা দেওয়া চাকরি নিশ্চিত হওয়ার কোনো নিশ্চয়তা নয়।

চাকরি মেলাকে ঘিরে তরুণ চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা গেছে। ক্ষুদ্রঋণ ও উন্নয়ন খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর