কাওছার হোসেন | দৈনিক জনশ্রুতি
যশোরের কেশবপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর এবং নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে তিনজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের বিদায়ী সভাপতি আশরাফ-উজ-জামান খান। অনুষ্ঠানে বিদায়ী সভাপতি আশরাফ-উজ-জামান খান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ নবনির্বাচিত সভাপতি জয়দেব চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুসের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত যুগ্ম সম্পাদক মশিয়ার রহমান ও মেহেদী হাসান জাহিদ, কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান এবং নির্বাহী সদস্য নুরুল ইসলাম, আব্দুল্লাহ আল ফুয়াদ ও শেখ শাহীনুর ইসলাম।
প্রেসক্লাবের সদস্যপদের জন্য আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে ৩৭ জনকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের সদস্যপদ-সংক্রান্ত চিঠি প্রদান করেন বিদায়ী সভাপতি আশরাফ-উজ-জামান খান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ। পরে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
নতুন সদস্যরা হলেন—এম. এ. রহমান (আমাদের সময় ও পত্রদূত), আব্দুল খালেক (প্রতিদিনের কণ্ঠ), রুস্তম আলী (জনতা ও নওয়াপাড়া), জি. এম. মিন্টু (মানবকণ্ঠ), আখতার হোসেন (চ্যানেল এস ও দৈনিক যশোর), মোস্তাফিজুর রহমান মিন্টু (বাংলার ভোর), কৃষ্ণপদ দাস (চৌকস), নুরুজ্জামান (খুলনা গেজেট), মঞ্জুরুল ইসলাম মুকুল (গ্রামের সংবাদ), খমিনুর রহমান (বাংলাদেশের খবর), আবুল কালাম আজাদ (প্রজন্ম নিউজ), মাহাবুর রহমান (সকালের বার্তা), মেহেদী হাসান (আজকের আওয়াজ), রবিউল ইসলাম (মুক্ত খবর), রোকনুজ্জামান (সাতক্ষীরা সংবাদ), হাফিজুর রহমান (কল্যাণ), রায়হান জনি (গ্রামের কাগজ), মিজানুর রহমান খান (দৈনিক খুলনা), তাজাম্মুল হক (মুক্তেশ্বরী), নাসিম কামাল খান (খুলনা টাইম), আব্দুল কাদের (আজকের কালান্তর), মোসলেম উদ্দিন (দেশ জনতার কথা), আবুল কাশেম সোহাগ (বৃষ্টিপাত), একরামুল কবির (কালের চিত্র), আব্দুল হামিদ (বাংলার ডাক), রুস্তম আলী ফরাজী (সবুজ বাংলাদেশ), মনজুরুল হোসেন ডবলু (দেশ জনতার কথা), ইব্রাহিম রেজা (গ্রামের কাগজ), মোশাররফ হোসাইন (দেশ জনতার কথা), তৌহিদুজ্জামান (নিউ বাংলা টিভি), অমিতাভ চৌধুরী (স্বদেশ বিচিত্রা), রায়হান বিল্লাল মাসুম (রাজধানী টেলিভিশন), জয় কুমার রায় (জনতার খবর), ইমরান আহমেদ (দৈনিক শিরোমণি), বাপ্পা কুমার পাল (সত্যপাট), মোহাচ্ছান আলী শাওন (দৈনিক যশোর) ও রবিন দেবনাথ (দৈনিক বিজয় সকাল)।
এ ছাড়া সিরাজুল ইসলাম (স্পন্দন), সোহেল পারভেজ (সকালের সময়) ও উদয় সিংহের (দৈনিক যশোর) বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও মোতাহার হোসাইন, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান এবং সাধারণ সদস্য এম. এ. রহমান, মোস্তাফিজুর রহমান মিন্টু ও মঞ্জুরুল ইসলাম মুকুল।
বক্তারা প্রেসক্লাবের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সংগঠনের গঠনতন্ত্র মেনে চলা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রেসক্লাবের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।