শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা সংস্কৃতি পরিষদের ফলাফলে কেশবপুরে শীর্ষে চারুপীঠ একাডেমি কেশবপুরে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু

কেশবপুরে প্রভাবশালী কর্তৃক রাস্তা ঘিরে দেওয়ায় ত্রিশটি পরিবার অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক / ৩০৩ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৭:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ কেশবপুর উপজেলার ৬নং সদর ইউনিয়নের ২নং নতুন মূলগ্রাম ওয়ার্ডের প্রভাবশালী কর্তৃক রাস্তা ঘিরে দেওয়ায় অসহায় ৩০ টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।

কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার নতুন মূলগ্রামের কর্মকার পাড়া, বিশ্বাস পাড়া ও খাঁ পাড়ায় প্রায় ৩০ টি পরিবার স্থায়ী ভাবে বসবাস করে। উক্ত পরিবারগুলো ২৬ নং মৌজার ৫১৫৬ নং দাগের খাসখতিয়ান ভূক্ত জমি কয়েক পুরুষ ধরে রাস্তা হিসাবে ব্যাবহার করে আসছে। উক্ত রাস্তা দিয়ে নতুন মূলগ্রামের শত শত কৃষক তাদের উৎপাদিত পন্য আনা-নেওয়া করে। তাছাড়া কোমলমতী শিক্ষার্থীরা উক্ত রাস্তাদিয়ে, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে যাতায়াত করে। অসুস্থ্য ব্যাক্তিরা হাসপাতাল যাতায়াত করে।

কিন্তু নতুন মূলগ্রামের প্রভাবশালী মোশারফ হোসেন উক্ত রাস্তাটি জবরদখল করে বেড়া দিয়ে ঘিরে রেখেছে। শুধু তাই নয় রাস্তাটির মাজখান দিয়ে গভীর নালা কেটে দিয়েছে। যার ফলে নতুন মূলগ্রামের কর্মকার পাড়া, বিশ্বাস পাড়া ও খাঁ পাড়ায় প্রায় ৩০ টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।

বর্তমানে তারা জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন ঝোঁপ-ঝাড় দিয়ে যাতায়াত করে তাদের প্রয়োজন মিটাচ্ছে। এব্যাপারে নতুন মূলগ্রাম ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম জানান, তার জানামতে কয়েক পুরুষ ধরে ওই রাস্তা দিয়ে কর্মকার পাড়া, বিশ্বাস পাড়া ও খাঁ পাড়ায় বাসিন্দারা যাতায়াত করে। বেড়া দিয়ে রাস্তাটি ঘিরে রাখা খুবই দুঃখজনক।

ষাটার্ধো বয়সের কবিতা কর্মকার জানান, চিকিৎসা জনিত কারণে বিভিন্ন সময় তাদের হাসপাতালে যেতে হয়। রাস্তাটি বেড়া দিয়ে ঘিরে রাখায় তাদের জীবন-যাপন দূরুহ হয়ে পড়েছে।

এব্যাপারে নতুন মূলগ্রামের পরিতোষ কর্মকারের পূত্র ইন্দ্রজিৎ কর্মকার রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করেছেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর