শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা সংস্কৃতি পরিষদের ফলাফলে কেশবপুরে শীর্ষে চারুপীঠ একাডেমি কেশবপুরে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু

কেশবপুরে উৎসবমুখর পরিবেশে ঘোড়দৌড় প্রতিযোগিতা

মোঃ মেহেরাজ হোসেন || নিজস্ব প্রতিবেদক / ৬৪৫ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ১৩ মে, ২০২৩, ৯:২৬ পূর্বাহ্ণ

মোঃ মেহেরাজ হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ যশোর জেলার কেশবপুর উপজেলার মজিদপুরের বিনাকুড়ের মাঠে ঘৌড়দৌড় কমিটির উদ্যোগে শুক্রবার (১২ মে) বিকেলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ঘৌড়দৌড় কমিটির আহবায়ক ও মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন।

বিশেষ অতিথি ছিলেন, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, উপজেলা জাতীয় যুব শ্রমিকলীগের সদস্য সচিব মোঃ আসাদুল ইসলাম, মজিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রাম প্রসাদ দেবনাথ, ইউপি মেম্বার হামিদা বেগম, মহিউদ্দিন বুলবুল, আসাদুজ্জামান প্রমুখ।

উৎসবমুখর ঘৌড়দৌড় প্রতিযোগিতায় খুলনার বটিয়াঘাটা থেকে আসা জিসান আহমেদের ঘোড়া প্রথম, নড়াইলের বাবর শেখের ঘোড়া দ্বিতীয় ও অভয়নগরের হিরু মোল্লার ঘোড়া তৃতীয় স্থান অধিকার করেছে। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের ভেতর পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় ২৭টি ঘোড়া অংশগ্রহণ করে এবং উক্ত ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে কেশবপুর উপজেলাসহ বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষের ঢল এই প্রতিযোগিতাকে উৎসবমুখর করে তোলে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর