শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে মাছের ঘেরের পানিতে ডুবে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীর মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ / ২৭২ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ১০:০৬ অপরাহ্ণ

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ

যশোর জেলার কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামে মাছের ঘেরের পানিতে ডুবে এক মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার আলতাপোল এলাকায় ফতেমাতুজ্জোরা (রাঃ) মহিলা কওমী মাদ্রাসার ছাত্র জিহাদ হোসেন মীর (৬) কে মঙ্গলবার সকালে মাদ্রাসার পরিচালক মাওলানা আইয়ুব হোসাইন শিশু জিহাদকে শংকার পালের মৎসঘেরর পানিতে তার ব্যাবহৃীত বিছানা ধৌত করার জন্য পাঠায়। কিন্তু অবুঝ শিশুটি বিছানা ধৌত করার সময়ে পা পিছলে ঘেরের পানিতে পড়ে যায়। মৎস্য ঘেরের পানিতে ডোবার কারণে শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আইয়ুব হোসাইন শিশু জিহাদকে অনেক সময়ে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে অবশেষে বিছানা ধৌত করতে যাওয়া মাছের ঘেরের পানিতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। শিশুটির মৃত্যু সংবাদ পেয়ে মৃত শিশুটিকে নিয়ে তার পিতা-মাতাসহ স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর