শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

বৈরী আবহাওয়াতেও জনসমুদ্রে পরিণত হলো যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের উঠান বৈঠক

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ / ৩০৪ বার পঠিত
প্রকাশিত : শুক্রবার, ৯ জুন, ২০২৩, ১০:৫৫ অপরাহ্ণ

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোর জেলার কেশবপুর উপজেলায় শুক্রবার (০৯ জুন) বিকালে আলতাপোল ২৩ মাইল সার্বজনীন দূর্গা মন্দিরের সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেশবপুর ৬নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুর ৬নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেশবপুর (৯০, যশোর-৬) আসনের সংসদ সদস্য মোঃ শাহীন চাকলাদার।

উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ শাহীন চাকলাদার প্রথমে উপস্থিত সাধারণ জনগণের কাছ থেকে তাদের বিভিন্ন প্রকার দাবী ও চাহিদার কথা শোনেন। এরপর তিনি আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়নের চিত্র সংক্ষেপে তুলে ধরেন এবং আগামীতে আওয়ামী লীগ সরকারকে পুনয়ায় নৌকায় ভোট দিয়ে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে এই আশা ব্যক্ত করেন।

এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মোঃ মফিজুর রহমান, পৌর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আলমঙ্গীর সিদ্দিকী টিটু, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বিশ্বাস মোঃ শহীদুজ্জামান শহীদ, যুগ্ম আহ্বায়ক আবু সাইদ লাভলু।

আরো উপস্থিত ছিলেন, যশোর জেলা ও কেশবপুর উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বৈরী আবহাওয়ার মধ্য দিয়েও কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত সংসদ সদস্য মোঃ শাহীন চাকলাদার এর উঠান বৈঠক জনসভায় পরিনত। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কেশবপুর ৬ং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি সদস্য মোঃ ওলিয়ার রহমান।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর