শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ / ৫১৭ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ১১:৫০ অপরাহ্ণ

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে পিকআপের ধাক্কায় আব্দুল মজিদ (৫০) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের কেশবপুর ধোপাপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।

ইউপি চেয়ারম্যান বলেন, আব্দুল মজিদ ও আটন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল হান্নান মোটরসাইকেলযোগে গতকাল সোমবার (১২ জুন) বিকেলে বাড়ি থেকে কেশবপুর আসছিলেন। ধোপাপাড়া নামক স্থানে প্রধান সড়কে ওঠার সময় দ্রুতগামী একটি পিকআপের ধাক্কায় তাঁরা গুরুতর আহত হন।

আমজাদ হোসেন আরও বলেন, এলাকাবাসী তাঁদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে আব্দুল মজিদ মারা যান। আব্দুল হান্নানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর