বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

আপনাদের সহযোগিতা পেলে কেশবপুরের ব্যাপক উন্নয়ন করা হবে: আজিজুল ইসলাম এমপি

কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৩৩৪ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ১০:১৭ অপরাহ্ণ

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেশবপুর (যশোর-৬) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলাম বলেছেন, কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তা-ঘাট পাকাকরনের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। আপনাদের সহযোগিতা পেলে কেশবপুরের ব্যাপক উন্নয়ন করা হবে। পলি জমে যেসব এলাকায় খাল- বিলে জলাবদ্ধতা হয়ে রয়েছে তার তালিকা করতে নির্দেশনা দেয়া হয়েছে। আশা করছি দ্রুত খাল খনন করে জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে। আমি স্বপ্ন দেখি কেশবপুর উপজেলার প্রত্যোকটি রাস্তাঘাট পাকা হবে। পাকা রাস্তাগুলো সোলার লাইট দ্বারা আলোকিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে কোনো শিক্ষার্থী ঝড়ে পড়বে না। কেশবপুরের মজিদপুর ইউনিয়নের শ্রীফলা বাজারের হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে মঙ্গলবার বিকেলে যুবসমাজ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক।

এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন , মুফতি রেজোয়ান রফিকি, কেশবপুর পল্লী বিদ্যুৎ অফিসের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জি এম হাসান, হাসান ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, যুবলীগ নেতা টিপু সুলতান, আব্দুল্লাহ,খান রকি, ছাত্রলীগ নেতা প্রান্ত সাহা, মুস্তাফিজুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, সন্ধ্যায় বিদ্যানন্দকাটি ইউনিয়নের জলাবদ্ধ হয়ে পড়া হিজলডাঙ্গা কাদার বিল পরিদর্শন করে জলাবদ্ধতা দূরীকরনে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন আজিজুল ইসলাম এমপি।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর