বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

কেশবপুরের একটি মাদ্রাসায় নিয়োগ বোর্ড স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ / ৩৫৪ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ১০:৩৯ অপরাহ্ণ

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুরের নূতন মূলগ্রাম দারুল উলুম দাখিল মাদ্রাসায় নিয়োগ বোর্ড স্থগিতের দাবিতে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মী পদে আবেদনকারী মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, নূতন মূলগ্রাম দারুল উলুম দাখিল মাদ্রাসায় সহসুপার, নিরাপত্তা কর্মী, আয়া ও বিজ্ঞান বিভাগের জন্য ল্যাব সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আমি নিয়োগ বিজ্ঞপ্তি মারফত জানতে পেরে নিরাপত্তা কর্মী পদে আবেদন করি। আবেদন করার পর মাদ্রাসার সুপারের সঙ্গে যোগাযোগ করা হলে আমাকে ১২ লাখ টাকা জোগাড় করতে বলা হয়। নিয়োগ পত্র বাছাইয়ের আগে সুপার জানায়, তার অন্য প্রার্থী ঠিক হয়ে গেছে। আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারি প্রতিটি পদের বিপরীতে ৮ থেকে ১২ লাখ টাকা করে প্রায় ৪০ লাখ টাকা নিয়োগ বাণিজ্য করা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি ম্যানেজিং কমিটির সদস্যদের না জানিয়ে গোপনে মাদ্রাসার সুপার আব্দুস সাত্তার নিয়োগ বোর্ড গঠনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। আমাকে সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত হওয়ার জন্য কোন পত্র দেওয়া হয়নি। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি ওই নিয়োগ বোর্ড স্থগিত করার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনকালে উপস্থিত ছিলেন নূতন মূলগ্রাম দারুল উলুম দাখিল মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ হেল বাকি, আব্দুর রহিম, আব্দুর রহমান ও হাবিবুল্লাহ। তারা জানান, আগামী ২ ফেব্রুয়ারি মাদ্রাসায় চারটি পদে যে নিয়োগ দেওয়া হবে সে সম্পর্কে আমাদের কিছুই জানানো হয়নি। নিয়োগ বোর্ড স্থগিত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে মূলগ্রাম দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সাত্তার বলেন, আগামী দুই ফেব্রুয়ারি নিয়োগ বোর্ড করার জন্য কাউকে কোন পত্র দেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে ৪টি পদে যে টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে, সেটি মিথ্যা ও বানোয়াট। ষড়যন্ত্রভাবে মাদ্রাসার সুনাম নষ্ট করার জন্য মোয়াজ্জেম হোসেন ওই সংবাদ সম্মেলন করেছেন।

উল্লেখ্য, এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান বলেন, ওই মাদ্রাসার নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর