শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা সংস্কৃতি পরিষদের ফলাফলে কেশবপুরে শীর্ষে চারুপীঠ একাডেমি কেশবপুরে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু

সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্যঃ শাহীন চাকলাদার এমপি

মরিয়ম আক্তার, স্ট্যাফ রিপোর্টার / ৩২৯ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ৫:২১ অপরাহ্ণ

দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সর্বজনীন উৎসব। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। রবিবার (২ অক্টোবর) কেশবপুর উপজেলার ত্রিমোহিনী, সাগরদাঁড়ী, মজিদপুর ও সাতবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

তিনি আরো বলেন, ‘আবহমান কাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ‘ধর্ম যার যার, উৎসব সবার’- এ মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয়  উৎসব এক সঙ্গে পালন করি। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। এই দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করছে। বর্তমান আওয়ামী লীগ সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে। সব ধর্মের মানুষ সমভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে।’ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এসময়ে তাঁর সঙ্গে ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি, সদস্য মশিউর রহমান সাগর, জেলা নেতা রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হুসাইন মোহাম্মদ ইসলাম, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ দপ্তর সম্পাদক মনোজ  তরফদার, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, সদস্য শেখর রঞ্জন দাস, আলতাফ হোসেন বিশ্বাস, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক ওলিয়ার রহমান, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিউর রহমান পিরু, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক সিরাজুল ইসলাম, শহিদুজ্জামান শাহিন, জিএম আলতাফ হোসেন, আমানুর রহমান খান, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহীদ, যুগ্ম আহবায়ক আবু সাঈদ লভলু , সদস্য আল হেলাল প্রমূখ।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর