শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে ৭৩ ভোট পেয়ে জেলা পরিষদের সদস্য নির্বাচিত টিপু সুলতান

কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৩২১ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৮:৫১ অপরাহ্ণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর জেলা পরিষদের ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডের সাধারণ সদস্য পদের উপনির্বাচনে যুবলীগ নেতা টিপু সুলতান (হাতি প্রতীক) ৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

শনিবার (৯ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ওই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত এই উপনির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা খাতুন (তালা প্রতীক) পেয়েছেন ৫১ ভোট। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৫৯ জন। এর ভেতর ১৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

জেলা পরিষদের সদস্য পদের এ উপনির্বাচনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। অন্যদের ভেতর আব্বাস আলী (টিউবওয়েল) ২৮ ভোট, জাকির হোসেন (বৈদ্যুতিক পাখা) ৩ ভোট ও আলতাফ হোসেন বিশ্বাস (উটপাখি) ২ ভোট পেয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর রব।

উল্লেখ্য, যশোর জেলা পরিষদের ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডে সদস্য ছিলেন আজিজুল ইসলাম। তিনি যশোর-৬ (কেশবপুর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। পরে জেলা পরিষদের এ ওয়ার্ডটি শূন্য ঘোষণা করা হয়।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর