কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কেশবপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমান মফিজের অনলাইনে মনোনয়নপত্র মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে দাখিল সম্পন্ন হয়েছে।
অনলাইনে মনোনয়নপত্র জমা প্রদান শেষে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমান মফিজ উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলামের নিকট মনোনয়নপত্রের প্রিন্ট কপি জমা দেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমান মফিজের সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিএম শহিদুজ্জামান শহীদ, বিশিষ্ট ব্যবসায়ী সেলিমুজ্জামান আসাদ প্রমূখ।