শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

বিএমএসএস’র তালা উপজেলা কমিটি ঘোষণা : সভাপতি-নব কুমার, সম্পাদক-আজিজুল

নিজস্ব প্রতিবেদক / ২৯৬ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ৫:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ বিএমএসএস-এর তালা উপজেলা কমিটি ঘোষণা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা ও মহাসচিব ছগীর আহমেদ স্বাক্ষরিত কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম এম রোকনুজ্জামান টিপু , সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সাগর, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এস এম বাদশা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে সাতক্ষীরার তালা উপজেলা কমিটি গঠন করা হয়।

তালা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক এম,এ হাকিম কে প্রধান উপদেষ্টা এবং কালের কন্ঠের এম এম রোকনুজ্জামান টিপু কে সম্মানীত উপদেষ্টা মনোনীত করে কমিটিতে দৈনিক সাতনদীর নব কুমার দে- কে সভাপতি এবং দৈনিক মাতৃভূমির কন্ঠের আজিজুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল ইসলাম মিঠু (দৈনিক স্পন্দন), সহ-সভাপতি মীর ইমরান মাহমুদ হিল্লোল (দৈনিক ডেসটিনি), সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (দৈনিক মানবাধিকার প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক সাগর (দৈনিক যুগের বার্তা), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম মোল্লা (দৈনিক দৃষ্টিপাত), দপ্তর সম্পাদক রুবেল হোসেন (দৈনিক সত্যপাঠ), প্রচার সম্পাদক সোহাগ পারভেজ (দৈনিক সময়ের সংলাপ), অর্থ সম্পাদক মোঃ মতিউর রহমান (দৈনিক প্রবাহ)।

নির্বাহী সদস্যরা হচ্ছেন- মিজানুর রহমান (দৈনিক ৭১বাংলা), মোঃ শফিকুল ইসলাম শফি (দৈনিক বাংলা)।

নবগঠিত তালা উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) -এর কেন্দ্রীয় ও কার্যনির্বাহী পর্ষদের সকল নেতৃবৃন্দ সহ সাতক্ষীরা জেলা কমিটি এবং সকল বিভাগ, জেলা- উপজেলা কমিটির নেতৃবৃন্দ।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর