বিল্লাল হোসেন (কেশবপুর) যশোরঃ কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩৩ জন সদস্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শনিবার ০৭ সেপ্টেম্বর ছিল এই মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন।
নির্বাচনে সভাপতি পদের বিপরীতে ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন, আজিজুর রহমান, আশরাফ উজ জামান খান, মোতাহার হোসাইন ও মাহবুবুর রহমান। সহ সভাপতি’র দু’টি পদের বিপরীতে মনোনয়নপত্র কিনেছেন তিনজন। এরমধ্যে কে এম কবির হোসেন, আব্দুল হাই সিদ্দিকী ও মোল্লা আব্দুস সাত্তার। সাধারণ সম্পাদক পদে ২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন, আব্দুল্লাহ আল ফুয়াদ ও জয়দেব চক্রবর্তী। যুগ্ম সম্পাদকের দু’টি পদে ৪টি মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এরা হলেন, শাহীনুর রহমান, সুশান্ত মল্লিক, সিদ্দিকুর রহমান ও উৎপল দে। কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শহিদুল ইসলাম ও সামছুর রহমান। দপ্তর সম্পাদক পদে মনোনয়নপত্র গ্রহণ করেছেন রুহুল আমিন খান ও মশিয়ার রহমান। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র নিয়েছেন শেখ শাহীনুল ইসলাম ও মাসুম বিল্লাল, গ্রন্থাগার সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মতিয়ার রহমান ও তন্ময় মিত্র বাপি।
এছাড়া সদস্য পদে ১২ টি মনোনয়নপত্র বিক্রি হয়ছে। এই পদে যারা মনোনয়নপত্র কিনেছেন তারা হচ্ছেন রমেশ দত্ত, আব্দুল করিম, মেহেদি হাসান জাহিদ, আলমগীর হোসেন, অলিয়ার রহমান, নুরুল ইসলাম খান, আব্দুর রাজ্জাক, আয়ুব খান, রাজ্জাক আহমেদ রাজু, রুহুল কুদ্দুস, বিল্লাল হোসেন ও জাকির হোসেন। সদস্য পদে ৫ জন নির্বাচিত হবেন।
আগামী ২১ সেপ্টেম্বর কেশবপুর প্রেসক্লাবের নির্বাচন। এ দিন সকাল ০৯ থেকে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। এর আগে ৩ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন এম শামসুজ্জামান। কমিশন সদস্য মদন সাহা অপু ও আব্দুল মোমিন।