মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

কেশবপুরের সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

বিল্লাল হোসেন (কেশবপুর) যশোর / ২৩৪ বার পঠিত
প্রকাশিত : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৫ অপরাহ্ণ

বিল্লাল হোসেন (কেশবপুর) যশোরঃ কেশবপুর ৬নং সদর ইউনিয়ন পরিষদের চারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও কেশবপুর পৌরসভার দুই বার নির্বাচিত সাবেক মেয়র, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস অসুস্থ হয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট হাসপাতালে থেকে চিকিৎসা সেবা নিয়ে শঙ্কামুক্ত হয়ে তাঁর বাসায় আছেন।

রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে আব্দুস সামাদ বিশ্বাসকে দেখতে যান পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহ্বায়ক মোঃ কবির হোসেন রিপন, যুবদল নেতা নজরুল ইসলাম, খলিলুর রহমান, আবু সানি রুবেল, ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ সহ আরও অনেকেই।

তারা বলেন, জনপ্রিয় নেতা আমাদের রাজনৈতিক অভিভাবক আমরা তাঁর সুস্বাস্থ্য কামনা করছি। এসময় তিনি সকলের খোঁজ খবর নেন। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে তিনি সকল নেতাকর্মীকে নিয়ে জনগণের পাশে থাকবেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর