বিল্লাল হোসেন (কেশবপুর) যশোরঃ কেশবপুরে হসপিটাল মোড়ে পুরানো ঐতিহ্য জামগাছকে আঁকড়ে রাখার জন্য বৃক্ষ রোপন করা হয়। প্রাণ প্রকৃতি রক্ষায় ও তীব্র তাপ থেকে সাধারণ মানুষদের মুক্ত রাখতে পৌর যুব দলের এক জনকল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কেশবপুর পৌর শহরের হসপিটাল মোড়ে বহু বছরের পুরাতন একটি জামগাছ ছিলো। অনেক পথ যাত্রী, রোগী, রোগীর স্বজন, ভ্যান চালক ইত্যাদি সকলে তীব্র গরমে স্বস্তির নিশ্বাস নিতো জাম গাছের ছায়ানীড়ে। কালের বিপর্যয়ে জামগাছটি আর নেই। পুরানো স্মৃতি
এবং পরিবেশ বান্ধবের ভূমিকা ধরে রাখতে রবিবার বিকেলে পৌর যুব দলের যুগ্ন-আহবায়ক শাহ্ আলম মোড়ল এর উদ্যোগে জামগাছের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্র দলের যুগ্ন-আহবায়ক অহিদুর রহমান অন্তু, যুবদল নেতা আবু সানি রুবেল, খলিলুর রহমান সহ আরও অনেকেই।
এবিষয়ে পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শাহ্ আলম মোড়ল বলেন, এবছর আরও বড় পরিসরে আমরা বৃক্ষরোপন কর্মসূচি পালন করবো। যেহেতু আমার সংগঠন জনকল্যাণমুখী এবং আমাদের রাজনৈতিক পরিচয় জনগণের মাঝেই তাই মানুষের স্বস্তির জন্য বৃক্ষ রোপনের বিকল্প কিছু নেই।