শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

কেশবপুরে বিএনপি নেতা আবু বকর আবু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বিল্লাল হোসেন (কেশবপুর) যশোর / ৪২৬ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৩৮ অপরাহ্ণ

বিল্লাল হোসেন (কেশবপুর) যশোর: কেশবপুর পৌর শহরের দৌলত বিশ্বাস চত্বরে আবু বকর আবু হত্যার বিচারের দাবিতে শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুর ৩নং মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যশোর জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর আবু হত্যার বিচার দাবির সমন্বয়ক পরিষদের প্রধান সমন্বয়ক ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির সুমনের সভাপতিত্বে এবং সমন্বয়ক পরিষদের যুগ্ম সমন্বয়ক ও সাবেক ছাত্রনেতা আব্দুল গফুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, যুগ্ন আহ্বায়ক মাসাদুজ্জামান মাসুদ, রেজাউল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর কুতুবউদ্দীন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা মহিলা দলের সভানেত্রী নুরুন্নাহার নূরী, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব কেএম আজিজ, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাস উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম-আহবায়ক অহেদুর রহমান অন্তু, সাবেক ছাত্রনেতা ফরিদুজ্জামান ফরিদ, প্রভাষক শাহজাহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সম্রাট হোসেন প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, আবু বকর আবুর আপন ভাই আবুল কাসেম, বোন আঞ্জুমান আরা খাতুন, ভাইপো কবিরসহ উপজেলা বিএনপি ও সকল ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আবু বকর আবু হত্যার বিচার দাবির সমন্বয়ক পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর