শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

গ্লোরিয়াস আইটির ১১ বছর পূর্তি: সফটওয়্যার উদ্ভাবনে এক দশকের সাফল্য

নিজস্ব প্রতিবেদক / ৩৮৬ বার পঠিত
প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৮:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার ও আইটি সল্যুশন কোম্পানি গ্লোরিয়াস আইটি আজ (৩০ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে উদযাপন করল তাদের গৌরবময় ১১ বছর পূর্তি। রাজধানী ঢাকা ও খুলনার দুটি শাখায় দিনব্যাপী ছিল কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, স্মৃতিচারণ ও অভিজ্ঞতা বিনিময়সহ নানা আয়োজন।

২০১৪ সালের ২৭ নভেম্বর সূচনা হওয়া গ্লোরিয়াস আইটি আজ দেশের সফটওয়্যার শিল্পে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ডে পরিণত হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান, শিল্পকারখানা ও কর্পোরেট সেক্টরের জন্য কাস্টমাইজড অ্যাকাউন্টিং সফটওয়্যার ডেভেলপমেন্টে প্রতিষ্ঠানটি শুরু থেকেই আস্থা অর্জন করে আসছে। তাদের উদ্ভাবনী সফটওয়্যার সমাধান ইতোমধ্যে হাজারো প্রতিষ্ঠানকে ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক বলেন, “গ্লোরিয়াস আইটির বিশ্বাস—প্রযুক্তি কেবল একটি পণ্য নয়, এটি সেবার একটি রূপ। আমরা ভবিষ্যতে আরও আধুনিক, ব্যবহারবান্ধব ও স্মার্ট টেক সল্যুশন নিয়ে দেশীয় বাজারে নতুন দিগন্ত উন্মোচন করতে চাই।”

বর্তমানে গ্লোরিয়াস আইটি ঢাকা ও খুলনার দুটি শাখা থেকে কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তর, হাইটেক পার্ক কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে স্কিল ডেভেলপমেন্ট ও আইটি প্রশিক্ষণ প্রকল্প পরিচালনা করছে, যা দেশের যুবসমাজকে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করছে।

গত ১১ বছরে প্রতিষ্ঠানটি শতাধিক প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছে। কর্মকর্তারা জানান, আগামীতে আন্তর্জাতিক মার্কেটে সফটওয়্যার এক্সপোর্ট বৃদ্ধির মাধ্যমে গ্লোরিয়াস আইটি আরও শক্ত অবস্থান তৈরি করতে চায়।

অনুষ্ঠানের শেষে অতিথি, পার্টনার, কর্মকর্তা ও কর্মীদের মধ্যে স্মারক বিতরণ করা হয়। সবাই গ্লোরিয়াস আইটির ধারাবাহিক সাফল্য ও বাংলাদেশের আইটি সেক্টরে আরও বৃহৎ অবদান কামনা করেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর