শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা সংস্কৃতি পরিষদের ফলাফলে কেশবপুরে শীর্ষে চারুপীঠ একাডেমি কেশবপুরে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু

কেশবপুরে গেজেটভুক্ত নিয়োগবিধির দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক / ৩৭১ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১১:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তিনটি গুরুত্বপূর্ণ পদ—পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI)—এর জন্য গত ৫৬ বছরে কোনো গেজেটভুক্ত নিয়োগবিধি প্রণয়ন না হওয়ায় প্রায় ৩৪ হাজার কর্মী দীর্ঘদিন ধরে বৈষম্যের মুখে রয়েছেন। প্রায় ২৬ বছর ধরে ধারাবাহিকভাবে নিয়োগবিধি প্রণয়নের দাবি জানানো হলেও এখনো সেই দাবি বাস্তবে রূপ পায়নি।

এই ন্যায্য দাবির অংশ হিসেবে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী কেশবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক বিশ্বনাথ আইচ, পরিবার কল্যাণ সহকারী নুরুন্নাহার, মরিয়ম আক্তারসহ উপস্থিত অন্যান্য কর্মীরা। তারা জানান, কোনো বিলাসী বা অতিরিক্ত সুবিধা নয়—তারা শুধু গেজেটভুক্ত নিয়োগবিধি বাস্তবায়ন চান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানান।

সমবেত কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন—

“No Recruitment Rules – No Work”

কেশবপুরের এই ধারাবাহিক আন্দোলন নিয়োগবিধি প্রণয়নের দাবিকে আরও বেগবান করেছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর