বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

MRA-এর আয়োজনে যশোরে ১২ সেপ্টেম্বর ক্ষুদ্রঋণ খাতের চাকরি মেলা

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ২৭৬ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৫ অপরাহ্ণ

কাওছার হোসেন, দৈনিক জনশ্রুতিঃ ক্ষুদ্রঋণ খাতের চাকরিপ্রার্থীদের জন্য আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার যশোর পিটিআই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে চাকরি মেলা। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA)-এর আয়োজনে সকাল ৯টায় শুরু হতে যাওয়া এ মেলায় যশোরসহ খুলনা, সাতক্ষীরা ও ঝিনাইদহের মোট ৩৭টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

মেলায় অংশ নেওয়া প্রতিটি প্রতিষ্ঠানের পৃথক স্টল বা বুথ থাকবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শূন্য পদ, প্রার্থীর যোগ্যতা ও নিজস্ব নিয়োগ নীতিমালার ভিত্তিতে বাছাই ও নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। যোগ্য প্রার্থীদের CV/Biodata জমা, অন-স্পট সাক্ষাৎকার, লিখিত পরীক্ষা এবং পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার জন্য বাছাইয়ের সুযোগ থাকবে। শূন্য পদ ও যোগ্যতা অনুযায়ী কোনো কোনো প্রার্থীকে মেলাতেই নিয়োগ দেওয়া হতে পারে।

চাকরিপ্রার্থীদের হালনাগাদ CV/Biodata-এর একাধিক কপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজনীয় কাগজপত্র এবং জাতীয় পরিচয়পত্রের কপি সঙ্গে আনতে বলা হয়েছে। প্রার্থীদের ফরমাল পোশাকে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

তবে CV জমা দেওয়া বা মেলায় অংশগ্রহণ চাকরির নিশ্চয়তা নয়। নিয়োগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্ধারিত শর্ত ও নীতিমালা অনুযায়ী সম্পন্ন হবে।

বাংলাদেশের সব জেলার আগ্রহী চাকরিপ্রার্থীরা মেলায় অংশ নিতে পারবেন। এছাড়া ক্ষুদ্রঋণ খাতে ক্যারিয়ার বিষয়ক পরামর্শ ও সেমিনারের আয়োজন থাকবে।

 


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর