শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে সমাধান সংস্থার উদ্যোগে যুব নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

কাওছার হোসেন || কেশবপুর / ৪৫৮ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৩:২৮ অপরাহ্ণ

কাওছার হোসেন (কেশবপুর) যশোরঃ কেশবপুরের মজিদপুর ইউনিয়নে সমাধান সংস্থার উদ্যোগে ‘সমৃদ্ধি কর্মসূচি’র আওতায় উন্নয়নে যুব সমাজ, সামাজিক সেচ্ছাসেবা, নেতৃত্ব ও সম্প্রীতি উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাধান সংস্থার আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্মসূচি সমন্বয়কারী আশরাফুজ্জামান, সমাধান পশ্চিম শাখার সিনিয়র ম্যানেজার মনিরুজ্জামান এবং উপজেলা কর্মসূচি সমন্বয়কারী রফিকুল ইসলাম।

প্রশিক্ষণে বক্তারা বলেন, যুব সমাজকে সামাজিক সেবামূলক কাজে সম্পৃক্ত করা, নেতৃত্বগুণ বৃদ্ধি এবং সম্প্রীতি রক্ষায় সচেতনতা গড়ে তোলা সময়ের দাবি। সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কমিউনিটি উন্নয়নে তাদের অংশগ্রহণ বাড়াতে সমাধান সংস্থা কাজ করে যাচ্ছে।

দিনব্যাপী এ প্রশিক্ষণে স্থানীয় তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর