কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৮ কোটি ৭০ লাখ ৩ হাজার ৬৮৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেকসোনা খাতুন।
বাজেট ঘোষণায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক, সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনসহ পৌরসভার কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক বলেন, “নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”