শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুর প্রেসক্লাব নির্বাচন উপলক্ষে ৩৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ

বিল্লাল হোসেন (কেশবপুর) যশোর / ২১৬ বার পঠিত
প্রকাশিত : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৭ অপরাহ্ণ

বিল্লাল হোসেন (কেশবপুর) যশোরঃ কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩৩ জন সদস্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শনিবার ০৭ সেপ্টেম্বর ছিল এই মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন।

নির্বাচনে সভাপতি পদের বিপরীতে  ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন, আজিজুর রহমান, আশরাফ উজ জামান খান, মোতাহার হোসাইন ও মাহবুবুর রহমান। সহ সভাপতি’র দু’টি পদের বিপরীতে মনোনয়নপত্র কিনেছেন তিনজন। এরমধ্যে কে এম কবির হোসেন, আব্দুল হাই সিদ্দিকী ও মোল্লা আব্দুস সাত্তার। সাধারণ সম্পাদক পদে ২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন, আব্দুল্লাহ আল ফুয়াদ ও জয়দেব চক্রবর্তী। যুগ্ম সম্পাদকের দু’টি পদে ৪টি মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এরা হলেন, শাহীনুর রহমান, সুশান্ত মল্লিক, সিদ্দিকুর রহমান ও উৎপল দে। কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শহিদুল ইসলাম ও সামছুর রহমান। দপ্তর সম্পাদক পদে মনোনয়নপত্র গ্রহণ করেছেন রুহুল আমিন খান ও মশিয়ার রহমান। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র নিয়েছেন শেখ শাহীনুল ইসলাম ও মাসুম বিল্লাল, গ্রন্থাগার সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মতিয়ার রহমান ও তন্ময় মিত্র বাপি।

এছাড়া সদস্য পদে ১২ টি মনোনয়নপত্র বিক্রি হয়ছে। এই পদে যারা মনোনয়নপত্র কিনেছেন তারা হচ্ছেন রমেশ দত্ত, আব্দুল করিম, মেহেদি হাসান জাহিদ, আলমগীর হোসেন, অলিয়ার রহমান, নুরুল ইসলাম খান, আব্দুর রাজ্জাক, আয়ুব খান, রাজ্জাক আহমেদ রাজু, রুহুল কুদ্দুস, বিল্লাল হোসেন ও জাকির হোসেন। সদস্য পদে ৫ জন নির্বাচিত হবেন।

আগামী ২১ সেপ্টেম্বর কেশবপুর প্রেসক্লাবের নির্বাচন। এ দিন সকাল ০৯ থেকে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। এর আগে ৩ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন এম শামসুজ্জামান। কমিশন সদস্য মদন সাহা অপু ও আব্দুল মোমিন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর