মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

কেশবপুরে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৫০৯ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

কাওছার হোসেন: যশোরের কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়নে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নদীর তীরের কৃষিজমি থেকে অনুমোদন ছাড়াই মাটি উত্তোলনের প্রমাণ মেলে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) লঙ্ঘনের দায়ে শানতোলা গ্রামের আবু হাসানকে ৫০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। সরেজমিনে মাটি কাটার কার্যক্রম বন্ধ করে ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন নির্বাহী কর্মকর্তা।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এমন অভিযান চলমান থাকবে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর