বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মালদ্বীপে প্রবাসী কর্মীদের জন্য নতুন নির্দেশনা ও সতর্কতা জারি ১৯ এপ্রিল থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর কেশবপুরে আড়ৎ ব্যবসায়ীদের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন কেশবপুরে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা জ্বালানি সংকটে নতুন সময়সূচি: ব্যাংক-অফিসে পরিবর্তন মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: কেশবপুর হাসপাতালে রোগীদের পাশে এমপি রাজধানীতে বর্ণাঢ্য কুচকাওয়াজ, উজ্জীবিত স্বাধীনতার চেতনা কেশবপুরে এমপিকে প্রকাশ্যে গালিগালাজের অভিযোগে যুবক গ্রেপ্তার কেশবপুরে খোলা বাজারে চড়া দামে তেল বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি কেশবপুরে বেপরোয়া গাড়ি চালনা, পরে গাড়ি থেকে মাদক উদ্ধার

কেশবপুরে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ১৩৫ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ

কাওছার হোসেন: যশোরের কেশবপুর উপজেলায় লাইসেন্স ছাড়াই পেট্রোল মজুদ এবং বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে উপজেলার পাঁজিয়া হাই স্কুলের সামনে অবস্থিত ‘অনিমা স্টোর’-এ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দোকানটির মালিক বিশ্বনাথ পালের কাছ থেকে অবৈধভাবে সংরক্ষিত প্রায় ৫০ লিটার পেট্রোল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন জানান, পেট্রোলিয়াম আইন লঙ্ঘনের দায়ে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জব্দকৃত পেট্রোল পরে সরকারি নির্ধারিত দামে উপস্থিত ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে এবং অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর