শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে অসহায় রোগীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা

মরিয়াম আক্তার || বার্তা সম্পাদক / ৪৪৫ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ১ মে, ২০২৩, ১:২৬ অপরাহ্ণ

মরিয়াম আক্তার, বার্তা সম্পাদকঃ

কেশবপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্তদের মাঝে রবিবার (৩০ এপ্রিল) আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেনের সঞ্চালনায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্তদের মাঝে আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫ জন রোগীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫০ হাজার টাকা করে ৭ লাখ ৫০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করেন ৯০ যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীন চাকলাদার।

এ সময় প্রধান অতিথি মোঃ শাহীন চাকলাদার বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করছেন। যেকোনো দুর্যোগে তিনি সবসময় অসহায় মানুষের পাশে আছেন। দেশের কোনো মানুষ যেন কষ্টে না থাকে সেজন্য বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতাসহ নানা আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে দেশের চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। আমাদেরও নিজ নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, সদস্য কাশিমপুর ইউপির সাবেক চেয়াম্যান মশিয়ার রহমান সাগর, সদস্য রেজাউল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাবেক যুবলীগ নেতা মোঃ শাহাদাৎ হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান ও হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, সদস্য আলতাফ হোসেন বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক সালাহউদ্দীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিক টিটো, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনুরানী হালদারসহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর