বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

কেশবপুরে আজিজুল ইসলাম এমপিকে জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সংবর্ধনা

কেশবপুর (যশোর) প্রতিনিধি / ২৭৭ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ১০:৫৮ অপরাহ্ণ

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুরে বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে পৌর শহরের খান মার্কেটে উপজেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের আয়োজন যশোর-৬ (কেশবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।

কেশবপুর উপজেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কনক সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সংবর্ধিত এমপি আজিজুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেশবপুর পল্লী বিদ্যুৎ অফিসের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন, উপজেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মনোরঞ্জন দে মনু, সহ-সভাপতি গোপাল চন্দ্র পাইন, তপন দে, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কার্তিক রায়, সাংগঠনিক সম্পাদক গৌতম কর্মকার, কোষাধ্যক্ষ গৌতম সেন, তাপস দে, গোকূল কর্মকার, সদস্য তুষার কান্তি দে, সঞ্জয় সেন, সঞ্জয় দে এবং উৎপল দে।

অনুষ্ঠানে এমপি আজিজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা প্রদানের পাশাপাশি সম্মাননা স্মারক তুলে দেন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর