বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

কেশবপুরে ঈদুল আযহার ছুটিতেও চলমান ছিল পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম

কাওছার হোসেন || কেশবপুর / ২৮৮ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ১৪ জুন, ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ

কাওছার হোসেন, কেশবপুরঃ যশোরের কেশবপুরে পবিত্র ঈদুল আযহার ছুটি চলাকালীন সময়েও উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সেবাকেন্দ্র সমূহে কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থাপনায় কেন্দ্রগুলোতে অব্যাহত ছিল জরুরীসেবা কার্যক্রম। মানবিক দিক বিবেচনা করে ঈদুল আযহার দীর্ঘ ১০ দিনের ছুটির মধ্যেও জরুরী এই সেবা কার্যক্রম চালু রাখে কর্তৃপক্ষ।

যশোর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো: দিলদার হোসেন এর সার্বিক তত্ত্বাবধায়নে ও কেশবপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডাঃ মোঃ গোলাম মোক্তাদীর এর পরিচালনায় অব্যাহত ছিল জরুরী এই সেবা কার্যক্রম।

এ বিষয়ে ডাঃ মোঃ গোলাম মোক্তাদির আমাদের প্রতিনিধিকে জানান, ঈদুল আযহার ছুটির মধ্যেও স্থানীয় বিশেষ ব্যবস্থাপনায় সেবা কেন্দ্রগুলো খোলা রাখার মাধ্যমে আমরা আমাদের জরুরী সেবা কার্যক্রম অব্যাহত রেখেছিলাম। ছুটির মধ্যে আমরা ০৫ জন গর্ভবতী মাকে গর্ভকালীন সেবা, ০৪ জন মাকে প্রসব পরবর্তী সেবা প্রদানের পাশাপাশি এবং ০২ টি স্বাভাবিক প্রসব সম্পাদনকালীন সেবা প্রদান করতে সক্ষম হয়েছি।

এছাড়াও ৫৬ জন সাধারন রোগী ও ১৫ জন কিশোর কিশোরীকে কৈশরকালীন সেবা, ০৫ জন দম্পতি কে আই ইউ ডি, ১৪ জন কে ইনজেকশন, ২৮ জন কে খাবার বড়ি ও ৪৭ জন কে কনডম সেবা প্রদান করা হয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর