মোহাম্মদ কাওছার হোসেন (কেশবপুর) যশোরঃ যশোরের কেশবপুরে পবিত্র ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সময়েও উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সেবাকেন্দ্র সমূহে কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থাপনায় কেন্দ্রগুলোতে অব্যাহত ছিল জরুরীসেবা কার্যক্রম। মানবিক দিক বিবেচনা করে ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির মধ্যেও জরুরী এই সেবা কার্যক্রম চালু রাখে কর্তৃপক্ষ।
যশোর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো: দিলদার হোসেন এর সার্বিক তত্ত্বাবধায়নে ও কেশবপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা: মো: গোলাম মোক্তাদীর এর পরিচালনায় অব্যাহত ছিল জরুরী এই সেবা কার্যক্রম।

এ বিষয়ে কেশবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাছরিন শনিবার (০৫ এপ্রিল) আমাদের প্রতিনিধিকে জানান, ঈদুল ফিতরের ছুটির মধ্যেও স্থানীয় বিশেষ ব্যবস্থাপনায় সেবা কেন্দ্রগুলো খোলা রাখার মাধ্যমে আমরা আমাদের জরুরী সেবা কার্যক্রম অব্যাহত রেখেছিলাম। ছুটির মধ্যে আমরা ০৩ জন গর্ভবতী মাকে গর্ভকালীন সেবা, ০২ জন মাকে প্রসব পরবর্তী সেবা প্রদানের পাশাপাশি এবং ০১টি স্বাভাবিক প্রসব সম্পাদনকালীন সেবা প্রদান করতে সক্ষম হয়েছি।
এছাড়াও ৫০ জন সাধারন রোগী ও ১২ জন কিশোর কিশোরীকে কৈশরকালীন সেবা, ০৩ জন দম্পতি কে আই ইউ ডি, ১৩ জন কে ইনজেকশন, ২৫ জন কে খাবার বড়ি ও ৪৫ জন কে কনডম সেবা প্রদান করা হয়েছে।