বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

কেশবপুরে কপোতাক্ষ নদের তীর রক্ষা কাজের উদ্বোধন করলেন এমপি আজিজ

কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৪২২ বার পঠিত
প্রকাশিত : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৩৪ অপরাহ্ণ

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের তীর প্রতিরক্ষা ও সৌন্দর্যবর্ধনের কাজের উদ্বোধন করলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কপোতাক্ষ নদের বিদায় ঘাট এলাকায় প্রধান অতিথি হিসেবে তিনি ওই কাজের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শ্যামল কুমার ঘোষ, কেশবপুর পল্লী বিদ্যুৎ অফিসের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ প্রমুখ।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার বলেন, কপোতাক্ষ নদের সাগরদাঁড়ি নামক স্থানের আধা কিলোমিটার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৫ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৮৮ টাকা ব্যয়ে নদের তীর প্রতিরক্ষা ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করা হয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর