শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা সংস্কৃতি পরিষদের ফলাফলে কেশবপুরে শীর্ষে চারুপীঠ একাডেমি কেশবপুরে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু

কেশবপুরে “জুলাই পূর্ণজাগরণ” কর্মসূচিতে নারীর নেতৃত্বে সমাজ গঠনের শপথ

নিজস্ব প্রতিবেদক || কেশবপুর, যশোর / ২৯৬ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৬:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক (কেশবপুর) যশোর: যশোরের কেশবপুরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক সামাজিক জাগরণ কর্মসূচি—“জুলাই পূর্ণজাগরণে সমাজ গঠনে শপথ”। শনিবার (২৬ জুলাই) সকালে কেশবপুর পৌর শহরের প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে নারী সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রায় ৩০০-এরও বেশি নারী সমাজ পরিবর্তনে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করেন এ শপথ অনুষ্ঠানে।

উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ আয়োজনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান।

আলোচনা পর্বে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা এবং জাতীয় নাগরিক পার্টির কেশবপুর ইউনিটের প্রধান সমন্বয়ক সম্রাট হোসেন।

স্বাগত বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রানী বলেন, “নারীদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া সমাজের স্থায়ী পরিবর্তন সম্ভব নয়। এই শপথ নারীদের একটি নতুন পথের সূচনা করবে বলে আমরা বিশ্বাস করি।”

বক্তারা বলেন, সমাজে নারী শুধু সহযোগী নয়, তারা নেতৃত্বেরও অধিকার রাখে। নারীদের ঘর থেকে সমাজ পর্যন্ত সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা “সততা, ন্যায়বিচার ও সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সচেষ্ট থাকবেন”—এই মর্মে শপথ গ্রহণ করেন।

আয়োজনটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং নারীর ক্ষমতায়ন ও সামাজিক পরিবর্তনের জন্য একটি সক্রিয় বার্তা হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর