অমিত সরকার, নিজস্ব প্রতিবেদকঃ যশোরের কেশবপুরে মঙ্গলবার (৫ই সেপ্টেম্বর) ট্রাক টার্মিনালের সামনে ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন গুরুতরভাবে আহত হয়, আহত ব্যক্তিদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
গুরুতর আহত অবস্থায় দ্রুত তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে খুলনা পাঠিয়ে দেন। বিকালে চিকিৎসাধীন অবস্থায় খুলনা সিটি মেডিকেল হসপিটালে আনার বিশ্বাস নামে একজনের মৃত্যু হয়। অপর আহত উপজেলার সাবদিয়া গ্রামের মুরগি ব্যবসায়ী ওয়াজেদ আলীর ছেলে মিন্টু আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
নিহত আনার বিশ্বাস আলতাপোল এলাকার নুর হোসেনের ছেলে।