রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে পাওনা নিয়ে সংঘর্ষে যুবদলকর্মী নিহত, আটক ৩

কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৩৪৫ বার পঠিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ২:০০ পূর্বাহ্ণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মনিরুল ইসলাম (৩৫) নামের এক যুবদলকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে।

এর আগে, মঙ্গলবার বিকেলে উপজেলার সরসকাঠি বাজারে এ হামলার ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম কেশবপুর উপজেলার চিংড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।

চিংড়া ফাঁড়ির ইনচার্জ এসআই শামীম হোসেন জানান, বিকেলে মনিরুল সরসকাঠি বাজারে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় বরণঢালী গ্রামের রেজা হাসান সবুজের নেতৃত্বে একদল দুর্বৃত্ত রড ও লাঠিসোটা নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় মনিরুল ছাড়াও কাশেম গাজী, জাকির হোসেন ও মিজানুর রহমান আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে মনিরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই বুধবার সকালে তিনি মারা যান।

এদিকে হামলার পরপরই স্থানীয়রা অভিযুক্তদের মধ্যে রেজা হাসান সবুজ, লিটন ও মশিয়ার রহমানকে ধরে গণপিটুনি দিয়ে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, “হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের আটকে অভিযান চলছে।”

নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তদন্ত কর্মকর্তা এসআই শামীম হোসেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর