শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ২০৩ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ২ মার্চ, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ

কাওছার হোসেন: যশোরের কেশবপুর উপজেলায় মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ ২০২৬) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। তিনি তাঁর বক্তব্যে বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারি দপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) মধ্যে সমন্বিত ও কার্যকর উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি মানবাধিকার সুরক্ষা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান, নারীর ক্ষমতায়ন এবং বাল্যবিবাহ প্রতিরোধে এনজিওগুলোর আরও সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা রাখার আহ্বান জানান।

এছাড়া তিনি সকল এনজিও প্রতিনিধিদের প্রতি নিয়মিত মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণের অনুরোধ জানান এবং নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা সভায় উপস্থাপনের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপজেলার বিভিন্ন এনজিওর কর্মকর্তারা উপস্থিত থেকে তাদের কার্যক্রম ও মতামত তুলে ধরেন। পুরো সভাটি সঞ্চালনা করেন দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক হারুনার রশীদ বুলবুল।

সভা শেষে অংশগ্রহণকারীরা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কেশবপুর উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর