শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে সমাধানের উদ্যোগে গাভী পালন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে

বিল্লাল হোসেন (কেশবপুর) যশোর / ৩৭২ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৫:৩৮ অপরাহ্ণ

বিল্লাল হোসেন (কেশবপুর) যশোর: কেশবপুরর বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে ও সমাধান সংস্থার আয়োজনে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ইমাননগর গ্রামের ৭ জন দরিদ্র নারীদের নিয়ে গাভী পালন বিষয়ক একটি অবহিতকরণ সভা করা হয়েছে।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে ও সমাধান সংস্থার বাস্তবায়নে ২০২৩-২৪ অর্থবছরের বিশেষ বরাদ্দের আওতায় প্রথম মেয়াদে গাভী পালন কর্মসূচি প্রকল্পের আওতায় এই প্রকল্প অবহিতকরণ সভার রিসোর্স পারসন হিসেবে সভা পরিচালনা করেন সমাধান সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র ম্যানেজার মুনছুর আলী।

সভায় গাভী পালন কর্মসূচি প্রকল্পের নিয়মকানুন ও উপকারভোগীদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই প্রকল্পের আওতায় ৭ জন দরিদ্র নারী উপকারভোগীদেরকে পরবর্তীতে গাভী পালনের উপর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং বিনামূল্যে ৭ টি গাভী গরু ক্রয় বাবদ অনুদান প্রদান করা হবে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর