বিল্লাল হোসেন (কেশবপুর) যশোরঃ কেশবপুর ৬নং সদর ইউনিয়ন পরিষদের চারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও কেশবপুর পৌরসভার দুই বার নির্বাচিত সাবেক মেয়র, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস অসুস্থ হয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট হাসপাতালে থেকে চিকিৎসা সেবা নিয়ে শঙ্কামুক্ত হয়ে তাঁর বাসায় আছেন।
রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে আব্দুস সামাদ বিশ্বাসকে দেখতে যান পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহ্বায়ক মোঃ কবির হোসেন রিপন, যুবদল নেতা নজরুল ইসলাম, খলিলুর রহমান, আবু সানি রুবেল, ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ সহ আরও অনেকেই।
তারা বলেন, জনপ্রিয় নেতা আমাদের রাজনৈতিক অভিভাবক আমরা তাঁর সুস্বাস্থ্য কামনা করছি। এসময় তিনি সকলের খোঁজ খবর নেন। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে তিনি সকল নেতাকর্মীকে নিয়ে জনগণের পাশে থাকবেন।