শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

খুলনা বিভাগে সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিচ্ছে Aliza Cosmetics

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৫৮৭ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:১৬ অপরাহ্ণ

কাওছার হোসেন: বিক্রয় কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে Aliza Cosmetics। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মাঠপর্যায়ে কাজ করতে আগ্রহী, পরিশ্রমী ও লক্ষ্যভিত্তিক বিক্রয়ে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

নিয়োগপ্রাপ্ত সেলস রিপ্রেজেন্টেটিভদের জন্য মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। ন্যূনতম ৫০ হাজার টাকার বিক্রয় সম্পন্ন হলে বেসিক বেতন কার্যকর হবে। বেতন কাঠামো অনুযায়ী বেসিক বেতন ১০ হাজার টাকা। পাশাপাশি নির্ধারিত লক্ষ্য পূরণ সাপেক্ষে TA/DA বাবদ অতিরিক্ত ৫ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়া মাসিক টার্গেটের অতিরিক্ত বিক্রয়ের ওপর ২ শতাংশ ইনসেনটিভ সুবিধাও থাকছে।

এই পদে আবেদন করতে প্রার্থীদের ন্যূনতম এসএসসি পাস হতে হবে এবং সেলস ও মার্কেটিং কাজে আগ্রহ থাকতে হবে। কর্মস্থল হিসেবে খুলনা বিভাগ নির্ধারণ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীরা সরাসরি +৮৮০ ১৭৪৭-৮২০২০৯ নম্বরে যোগাযোগ করতে পারবেন অথবা alizacosmetics3@gmail.com ই-মেইল ঠিকানায় আবেদন পাঠাতে পারবেন। প্রতিষ্ঠান সম্পর্কিত বিস্তারিত তথ্য Aliza Cosmetics-এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

এছাড়াও Aliza Cosmetics-এর পক্ষ থেকে আকর্ষণীয় সুযোগ-সুবিধাসহ ডিলার নিয়োগের বিষয়েও জানানো হয়েছে, যা উদ্যোক্তাদের জন্য একটি সম্ভাবনাময় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর