শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

খুলনায় কারারক্ষীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা

মেহরাব রহমান || খুলনা বিভাগীয় প্রতিনিধি / ২২৫ বার পঠিত
প্রকাশিত : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৯:২০ পূর্বাহ্ণ

মেহরাব রহমান, খুলনা বিভাগীয় প্রতিনিধি: খুলনা জেলা কারাগারের কারারক্ষী রবিউল ইসলামের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৫-এর আওতায় যৌন হয়রানি, অশোভন আচরণ ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর হোসেনের স্ত্রী জাহানারা সুলতানা পিয়া।

বৃহস্পতিবার (৩১ জুলাই) খুলনার সাইবার ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলাটি আমলে নিয়ে বিচারক মমিনুন নেছা তাৎক্ষণিকভাবে তদন্তের নির্দেশ দেন। মামলাটি আইনটির ২৫(৩) ও ৩০ ধারায় রুজু করা হয়েছে।

অভিযোগের সারসংক্ষেপে জানা যায়, কারাবন্দী স্বামীর সঙ্গে দেখা করতে গিয়ে বাদী কারারক্ষী রবিউল ইসলামের সঙ্গে পরিচিত হন। একপর্যায়ে সহানুভূতির সুযোগ নিয়ে তিনি মোবাইল নম্বর সংগ্রহ করে বাদীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। গত ২১ মে কৌশলে একটি ইজিবাইকে উঠিয়ে নিয়ে গিয়ে শারীরিকভাবে হেনস্তা ও গোপনে ছবি তোলার অভিযোগও আনা হয়েছে। পরে ফোনে অশালীন কথাবার্তা এবং বাদীর স্বামীর নম্বরে আপত্তিকর ছবি পাঠানোর ঘটনাও ঘটেছে বলে মামলায় উল্লেখ রয়েছে।

ডুমুরিয়া থানায় অভিযোগ করতে গিয়েও ব্যর্থ হয়ে বাদী আদালতের দ্বারস্থ হন।

আসামির পরিচয় অনুযায়ী, রবিউল ইসলাম সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রামের আফসার উদ্দিন গাজীর ছেলে।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর