শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

খুলনায় হেফাজতের ২৯নং ওয়ার্ড কমিটির পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মেহরাব রহমান || খুলনা বিভাগীয় প্রতিনিধি / ৩৯৮ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ণ

মেহরাব রহমান, খুলনা বিভাগীয় প্রতিনিধি: হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা সদর থানা আওতাধীন ২৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে বাইতুশ শরফ জামে মসজিদে সোমবার (২৮ জুলাই) এক পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে এ দোয়া মাহফিল ও সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা নূর হুসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা নাসির উদ্দীন কাসেমী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক মুফতী গোলামুর রহমান, জেলা সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, সদর থানা সভাপতি মাওলানা আব্দুল্লাহ কাফী, সাধারণ সম্পাদক মুফতি জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী এবং মাওলানা আব্দুল্লাহ মুখতার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড শাখার প্রচার সম্পাদক হাফেজ মোঃ মেহরাব রহমান।

অনুষ্ঠানে নবগঠিত ২৯নং ওয়ার্ড শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচয় ঘোষণা করা হয়। কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মাওলানা শামসের আলী এবং উপদেষ্টা হিসেবে রয়েছেন মাওলানা আসাদুজ্জামান ও মাওলানা শফিউল আযম, সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মুহাঃ নূর হুসাইন, সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান সাইফী ও মাওলানা আলতাফ হোসেন।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন মাওলানা রাকিব আল হাসান এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ এহসান, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম ও মোঃ ইব্রাহিম, অর্থ সম্পাদক হাফেজ নাইম, সহ-অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন ও মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মোঃ মেহরাব রহমান।

সহ-প্রচার সম্পাদক মোঃ কামাল হোসেন ও মোঃ হায়দার, দপ্তর সম্পাদক হাফেজ মোস্তফা আলী, সহ-দপ্তর সম্পাদক হাফেজ আব্দুল কাইয়ুম, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ নেহাল জোমাদ্দার, আইন বিষয়ক সম্পাদক মোঃ সিয়াম আহমদ, দাওয়া বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আবু বক্কর এবং ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ সালমান।

সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মেহেদী হাসান চয়ন, মোঃ আশিক, মোঃ মোশারফ হোসেন, মোঃ মোবারক আলী, ইঞ্জিঃ জাহাঙ্গীর আলী, মোঃ মোকলেছুর রহমান মুকুল ও মোঃ শরিফুল ইসলাম।

সভায় বক্তারা নবগঠিত কমিটির কার্যক্রমকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজতের ভূমিকাকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর