শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু কেশবপুরে সাংবাদিককে গালিগালাজ ও হুমকির অভিযোগ: থানায় ডায়েরি মালদ্বীপ প্রবাসী ব্যবসায়ী হাদিউল ইসলামের আন্তর্জাতিক সম্মাননা অর্জন কেশবপুরে সমাধানের উদ্যোগে শাখা ব্যবস্থাপকদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন মালদ্বীপে প্রবাসী কর্মীদের জন্য নতুন নির্দেশনা ও সতর্কতা জারি ১৯ এপ্রিল থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর কেশবপুরে আড়ৎ ব্যবসায়ীদের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন কেশবপুরে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

চুকনগরের নিউ সুজুকি গ্যালারিতে সুজুকির ২৫০ সিসির দুটি বাইকের উন্মোচন

নিজস্ব প্রতিবেদক / ৫১৬ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ খুলনার ডুমুরিয়া চুকনগরে সুজুকি জিক্সার ২৫০ সিসি এবং জিক্সার এসএফ ২৫০ সিসি বাইক দুটির উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় র‍্যানকন মটর বাইক লিমিটেড এর অর্থোরাইজড প্রতিষ্ঠান নিউ সুজুকি গ্যালারিতে এই উন্মোচন অনুষ্ঠিত হয়।

কেক কাটার মধ্য দিয়ে জমকালো এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নিউ সুজুকি গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জয়েন্ট মরর্টসের পরিচালক গাজী মিজানুর রহমান, রোজা মরর্টসের পরিচালক মোঃ আক্তার হোসেন, ন্যাচারাল মটরর্সের পরিচালক মোঃ জসীম খান।

বাইক দুইটির বিষয়ে বিশদভাবে আলোচনা করেন নিউ সুজুকি গ্যালারি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোঃ আক্তারুজ্জামান এবং বাইক দুইটির বিভিন্ন ধরনের ধরনের বৈশিষ্ট্য সমূহ সবার সামনে তুলে ধরেন।

*** মডেল এবং কালার: জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ সিসি। ২ টি বাইকের কালার ম্যাট ব্লাক এবং ম্যাট ব্লু।

*** ইঞ্জিন এবং পারফরম্যান্স: ইঞ্জিন ক্ষমতা ২৫০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ফুয়েল ইনজেকশন প্রযুক্তি।

*** কুলিং সিস্টেম: অয়েল কুলড এসওএইসি ইঞ্জিন, যা বাইকের কর্মক্ষমতা এবং স্থায়িত্বকে নিশ্চিত করে।

*** পাওয়ার আউটপুট: সর্বোচ্চ ২৬.৫ বিএইচপি @ ৯৩০০ আরপিএম।

*** টর্ক: ২২.২ এনএম @ ৭৩০০ আরপিএম।

*** ডিজাইন এবং বিল্ড: জিক্সার ২৫০ নেকেড স্টাইলের স্পোর্টস বাইক এবং জিক্সার এসএফ ২৫০ ফুল ফেয়ারিং স্পোর্টস বাইক, যা এরোডাইনামিক ডিজাইনের জন্য পরিচিত।

*** আকর্ষণীয় এলইডি হেডল্যাম্প এবং টেইলল্যাম্প।

*** ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম।

*** ফুয়েল ইকোনমি: উন্নত ফুয়েল ইনজেকশন প্রযুক্তির জন্য এই বাইকগুলো মাইলেজে সাশ্রয়ী।

*** সাসপেনশন এবং টায়ার: সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনের দিকে মনোশক সাসপেনশন।

*** ওয়াইড রেডিয়াল টায়ার যা দীর্ঘ ভ্রমণে স্থিতিশীলতা এবং গ্রিপ নিশ্চিত করে।

*** ডিজিটাল ফিচারস:

– সম্পূর্ণ ডিজিটাল কনসোল।  

– গিয়ার পজিশন ইন্ডিকেটর এবং ক্লক সুবিধা।  

– স্মার্ট মাইলেজ মনিটরিং সিস্টেম।

*** এটিই বাংলাদেশের একমাত্র ফাস্ট-টেস্ট বাইক।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ বাইক দুটি তরুণ প্রজন্মের চাহিদা পূরণে সক্ষম। এই বাইকগুলো আধুনিক প্রযুক্তি এবং স্টাইলের মিশ্রণ, যা বাংলাদেশি রাইডারদের জন্য সেরা অভিজ্ঞতা দেবে। আগ্রহী ক্রেতারা শীঘ্রই নিউ সুজুকি গ্যালারিতে এসে বাইক দুটি পরখ করে দেখতে এবং কেনার সুযোগ নিতে পারেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুসরাত জাহান চুমকি।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর